Terms and Conditions
গ্রাহকের জন্য প্রযোজ্য শর্তাবলিঃ
১। প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেড (“পিবিএফটিএল” নামে)-এর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস গ্রহণকারী “পিবিএফটিএল গ্রাহক” নামে পরিচিত হবেন এবং একমাত্র উক্ত গ্রাহকই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্টটির (“পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট”) ব্যবহারকারী হবেন।
২। বাংলাদেশের প্রচলিত আইন, বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস প্রদানের জন্য প্রযোজ্য বিধি-বিধান, নীতিমালা, সার্কুলার এবং আদেশ/নির্দেশ অনুযায়ী ‘পিবিএফটিএল’ সেবা এবং “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট”-এর লেনদেন কার্যক্রম পরিচালিত হবে। “পিবিএফটিএল গ্রাহক” উক্ত বিধি-বিধান, নীতিমালা প্রভৃতি মেনে চলতে বাধ্য থাকবেন।
৩। প্রযোজ্য ক্ষেত্রে “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট” নাম্বারটি (যা হচ্ছে সংশ্লিষ্ট MSISDN) লেনদেন সংক্রান্ত সব রকম দলিলে সঠিকভাবে উল্লেখ করতে হবে। ভুল নাম্বার উল্লেখের কারণে কোনো রকম ক্ষয়ক্ষতির জন্য ‘পিবিএফটিএল’ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
৪। “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্টে” পর্যাপ্ত ব্যালেন্সের অভাবে লেনদেন সম্পন্ন না হলে তার জন্য ‘পিবিএফটিএল’ দায়ী থাকবে না।
৫। “পিবিএফটিএল গ্রাহক” কাউন্টার ত্যাগ করার পূর্বে তার উদ্দিষ্ট “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট-এ” অথবা “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট” থেকে যথাযথ পরিমাণ ক্যাশ ইন/ক্যাশ আউট/পেমেন্ট ইত্যাদি সম্পন্ন হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হবেন। পরবর্তীতে কোনো প্রকার অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
৬। “পিবিএফটিএল গ্রাহক” ‘পিবিএফটিএল’ সেবা ব্যবহার করে প্রতিটি লেনদেনের পূর্বে প্রাপকের যথার্থতা নিশ্চিত হয়ে প্রযোজ্য ক্ষেত্রে “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট” নাম্বার, টাকার পরিমাণ, গোপন নাম্বার এবং লেনদেন সংক্রান্ত নির্দেশনা দেয়ার সময় সতর্ক থাকবেন। লেনদেন করার সময় কোনো ভুল তথ্য বা নির্দেশনা প্রদান করলে বা কোনো প্রকার প্রলোভন, মিথ্যা উপস্থাপনা বা প্রতারণার শিকার হয়ে কোনো লেনদেন করলে এর জন্য একমাত্র গ্রাহকই ব্যক্তিগতভাবে এবং এককভাবে দায়ী থাকবেন। ‘পিবিএফটিএল’ কোনো ক্ষেত্রে উক্ত লেনদেনকৃত অর্থ ফেরত প্রদানের দায়িত্ব গ্রহণ কিংবা বহন করবে না।
৭। ‘পিবিএফটিএল’ সেবা সংশ্লিষ্ট সকল মূল্য ও ব্যয় (বৈধ মাশুলসহ) এবং বাংলাদেশ ব্যাংকের প্রবিধি অবলম্বনে সকল সেবা মূল্য এবং/অথবা রক্ষণাবেক্ষণ খরচ সময়ে সময়ে নির্ধারণের ক্ষমতা ‘পিবিএফটিএল’ সংরক্ষণ করে এবং এই সকল খরচ “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট” থেকে কেটে নেয়া হবে।
৮। মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২, সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক সময়ে সময়ে জারীকৃত সার্কুলার, নীতিমালা অনুযায়ী “পিবিএফটিএল গ্রাহক” “পিবিএফটিএল’-এর চাহিদা মোতাবেক যেকোনো তথ্য ‘পিবিএফটিএল’-কে প্রদান করতে বাধ্য থাকবেন।
৯। আইন ও যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পিবিএফটিএল গ্রাহক তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করে। “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট” ও লেনদেন সংক্রান্ত সকল তথ্যের ক্ষেত্রে ‘পিবিএফটিএল’ সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখবে। তবে নিম্নবর্ণিত যেকোনো ক্ষেত্রে “পিবিএফটিএল গ্রাহক” সংক্রান্ত যেকোনো তথ্য প্রকাশ/প্রদান করার ক্ষমতা ‘পিবিএফটিএল’ সংরক্ষণ করে:
ক) ‘পিবিএফটিএল’-এর উপর এখতিয়ারপ্রাপ্ত নিয়ন্ত্রণকারী, তত্ত্বাবধানকারী অথবা সরকারি কোনো কর্তৃপক্ষের প্রয়োজনে
খ) আদালতের আদেশ অথবা আইন অনুযায়ী অনুমোদিত কোনো ব্যক্তির প্রয়োজনে
গ) ‘পিবিএফটিএল’-এর বিভিন্ন অনুমোদিত কার্যক্রম সম্পাদনের উদ্দেশ্যে যেকোনো সেবা প্রদানকারী অথবা আর্থিক প্রতিষ্ঠান বা সংস্থার নিকট
১০। “পিবিএফটিএল গ্রাহক” তার অ্যাকাউন্টের গোপন নাম্বার (PIN) ও ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) কখনোই কারো কাছে প্রকাশ করবে না এবং এর সর্বোচ্চ গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যক্তিগতভাবে এবং এককভাবে দায়ী থাকবেন। গোপন নাম্বারের গোপনীয়তা ভঙ্গ বা অপব্যবহারের আশঙ্কা দেখা দিলে অবিলম্বে তা পরিবর্তন করে ফেলবেন। “পিবিএফটিএল গ্রাহক” কর্তৃক অবহেলা, অসতর্কতা, ভুল বা গোপন নাম্বারের গোপনীয়তা ভঙ্গ করার ফলে অথবা গোপন নাম্বারের কোনো প্রকার অপব্যবহারের কারণে “পিবিএফটিএল গ্রাহক” কোনোভাবে প্রতারিত এবং/অথবা ক্ষতিগ্রস্ত হলে ‘পিবিএফটিএল কর্তৃপক্ষ’ কোনোভাবেই দায়ী থাকবে না। মোবাইল সিম হারিয়ে গেলে “পিবিএফটিএল গ্রাহক” তাৎক্ষণিকভাবে ‘পিবিএফটিএল’ হেল্পলাইন ১৬৩৬৫ নাম্বারে ফোন করে “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্টটি” বন্ধ করে দিবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য ‘পিবিএফটিএল’-এর সাথে যোগাযোগ করবেন।
১১। ‘পিবিএফটিএল’ গ্রাহক সর্বদা তার ‘পিবিএফটিএল’ অ্যাকাউন্ট ব্যবহার করে যেকোনো প্রকার আর্থিক লেনদেন সম্পর্কিত ব্যবসা করা থেকে বিরত থাকবেন। “পিবিএফটিএল গ্রাহক” যদি এই ফরমের শর্তাবলি লঙ্ঘন করে প্রতারণা করে বা করার চেষ্টা করে অথবা ‘পিবিএফটিএল’-এর বিবেচনায় “পিবিএফটিএল গ্রাহক” লেনদেনের আচরণ সন্দেহজনক হলে, গ্রাহকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, নিরাপত্তাজনিত বা অন্য যেকোনো যুক্তিসংগত কারণে কোনো পূর্ব ঘোষণা প্রদান ব্যতিরেকে ‘পিবিএফটিএল’ যেকোনো সময় “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্টটি” স্থগিত করা, বাতিল করা, বন্ধ করা বা ‘পিবিএফটিএল’-এর বিবেচনায় সঠিক অন্য যেকোনো ব্যবস্থা গ্রহণ করাসহ যেকোনো প্রকার শাস্তিমূলক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে। এক্ষেত্রে ‘পিবিএফটিএল’-এর সিদ্ধান্তই চূড়ান্ত ও গ্রাহকের জন্য বাধ্যতামূলক হবে।
১২। ‘পিবিএফটিএল’ গ্রাহক সর্বদাই ‘পিবিএফটিএল’ কর্তৃক যেকোনো মাধ্যমে তার কাছে প্রেরিত নির্দেশনাসমূহ মেনে চলতে বাধ্য থাকবেন। অন্যথায়, যথাযথ তদন্ত সাপেক্ষে পিবিএফটিএল উক্ত পিবিএফটিএল গ্রাহকের অ্যাকাউন্ট স্থগিত করা বা বাতিল করা সহ গ্রাহকের বিরুদ্ধে যেকোনো প্রকার সংশোধনমূলক বা আইনগত ব্যবস্থা নিতে পারবে। এক্ষেত্রে ‘পিবিএফটিএল’-এর সিদ্ধান্তই চূড়ান্ত ও গ্রাহকের জন্য বাধ্যতামূলক বলে গণ্য হবে। তদন্ত চলাকালীন সময়েও পিবিএফটিএল গ্রাহকের অ্যাকাউন্ট স্থগিত করে রাখার অধিকার ‘পিবিএফটিএল’ সংরক্ষণ করে। তবে এসএমএস বা ফোনকলের মাধ্যমে যদি গ্রাহককে কোনো লেনদেন করতে, নির্দিষ্ট সংখ্যা চাপতে কিংবা গোপন নাম্বার বা পিবিএফটিএল অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যাদি প্রকাশ করতে বলা হয়, তবে ‘পিবিএফটিএল গ্রাহক’ তা ‘পিবিএফটিএল’ কর্তৃপক্ষের কাছ থেকে যাচাই করা ব্যতীত কোনো ভাবেই করবেন না।
১৩। “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট” সংশ্লিষ্ট (SIM) কার্ড এবং সিম কার্ড প্রতিস্থাপন সংক্রান্ত যাবতীয় বিষয়াদির জন্য একমাত্র “পিবিএফটিএল গ্রাহকই” দায়ী থাকবে। ‘পিবিএফটিএল’ এই সংক্রান্ত কোনো দায়-দায়িত্ব কখনোই বহন করবে না।
১৪। ‘পিবিএফটিএল’ গ্রাহককে কোনো পূর্ব ঘোষণা ব্যতিরেকে যেকোনো সময় যেকোনোভাবে বর্তমান নিয়মাবলি সংশোধন, সংযোজন, বিয়োজন পরিবর্ধন ও পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে।
১৫। ‘পিবিএফটিএল’ উপযুক্ত নিয়মনীতি অনুসারে যেকোনো সময়ে “পিবিএফটিএল গ্রাহক”-এর কাছে প্রচার সংক্রান্ত আইভিআর (IVR), ফোন কল অথবা এসএমএস ও পুশ নোটিফিকেশন পাঠানোর অধিকার সংরক্ষণ করে।
১৬। “পিবিএফটিএল গ্রাহক” তার অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চাইলে উক্ত অ্যাকাউন্টে জমাকৃত টাকা শুধুমাত্র যেকোনো ‘পিবিএফটিএল’ সেবা ব্যবহার করা সাপেক্ষে শূন্য (nil balance) করে অ্যাকাউন্ট বন্ধ করার আবেদন করতে পারবেন।
১৭। কোনো প্রকার অপ্রত্যাশিত অথবা অনিবার্য কারণবশত গ্রাহকের ‘পিবিএফটিএল’ অ্যাকাউন্ট চালু করতে বা কোনো সেবা প্রদান করতে বিলম্বের কারণে পিবিএফটিএল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী হবে না। ‘পিবিএফটিএল’ কোনো প্রকার প্রতিজ্ঞাবদ্ধ না হয়ে ‘পিবিএফটিএল’ সেবা সফলভাবে প্রদান করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করে যাবে।
১৮। “পিবিএফটিএল গ্রাহক” “পিবিএফটিএল’ সেবা সংক্রান্ত যেকোনো অভিযোগ ‘পিবিএফটিএল’ গ্রাহকসেবা কেন্দ্রে এসে কিংবা ‘পিবিএফটিএল’ হেল্পলাইন ১৬৩৬৫ নাম্বার-এ ফোন করে অথবা info@pbftl.com-এ ই-মেইল করে জানাতে পারবে। ‘পিবিএফটিএল’ সবসময়ই “পিবিএফটিএল গ্রাহক”-এর লেনদেন সম্পর্কিত কোনো দ্বন্দ্ব বা অভিযোগ মীমাংসা করার জন্য তদন্ত পরিচালনা, অভিযোগকারী এবং/অথবা অভিযুক্ত “পিবিএফটিএল গ্রাহক”-কে ‘পিবিএফটিএল’-এর প্রধান কার্যালয়ে ডেকে পাঠানো, “পিবিএফটিএল গ্রাহক অ্যাকাউন্ট” স্থগিত করা, বন্ধ করা, নিষ্পত্তি করাসহ ‘পিবিএফটিএল’-এর বিবেচনায় সঠিক যেকোনো সংশোধনমূলক বা আইনগত ব্যবস্থা গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে।
১৯। “মানি লন্ডারিং” এবং “সন্ত্রাস অর্থায়ন” প্রতিরোধ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা এবং এ সংক্রান্ত কোম্পানীর নিজস্ব নীতিমালার পরিপালনকল্পে কোন লেনদেন সন্দেহজনক হিসেবে বিবেচিত হলে “পিবিএফটিএল কর্তৃপক্ষ’ গ্রাহক- এর অ্যাকাউন্ট- এর বিপরীতে যেকোন সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং প্রয়োজন সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট করার এখতিয়ার রাখবে।
২০। “পিবিএফটিএল কর্তৃপক্ষ ‘বাংলাদেশ পরিশোধ ও নিষ্পত্তি আইন ২০২৪’ অনুযায়ী “পিবিএফটিএল গ্রাহক”- এর অ্যাকাউন্ট হতে প্রয়োজন সাপেক্ষে অননুমোদিত, ভুলভাবে, অসুদপায়ে বা Negotiable Instrument Act, 1881 এর ‘যথাবিহিত পরিশোধ’ এর শর্ত পালন না করিয়া কিংবা কারিগরি ক্রুটি কারণে প্রদত্ত কোনো পরিশোধ নির্দেশ কার্যকর হইলে, প্রাপক বা সুবিধাভোগীর হিসাব হইতে কোনো নোটিশ প্রদান ব্যতিরেকে উক্ত অর্থ কর্তন করতে পারবে এবং উক্ত প্রাপক বা সুবিধাভোগীর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকলে প্রাপক বা সুবিধাভোগীকে উক্ত অর্থ ফেরত প্রদান করিবার জন্য নির্দেশ প্রদান করতে পারবে।